bKash, Nagad, Rocket পেমেন্ট —
নিজে থেকেই ভেরিফাই
টাকা আসবে সরাসরি আপনার নিজের নম্বরে। কাস্টমার পেমেন্ট করার সাথে সাথে DreamPay SMS মিলিয়ে অর্ডার কনফার্ম করে দেবে — আর বসে বসে TrxID মেলাতে হবে না।
WordPress · WooCommerce · WHMCS · SMM প্যানেল · Laravel · যেকোনো ওয়েবসাইট
সাপোর্টেড পেমেন্ট মেথড
কিভাবে কাজ করে
একবার সেটআপ করুন, তারপর সব পেমেন্ট অটোমেটিক।
নম্বর যোগ করুন
আপনার bKash, Nagad, Rocket বা Upay নম্বর দিন — পার্সোনাল, এজেন্ট বা মার্চেন্ট, যেকোনোটা।
ফোনে অ্যাপ চালু করুন
যে ফোনে পেমেন্টের SIM আছে, শুধু সেখানে DreamPay অ্যাপ। QR স্ক্যান করলেই কানেক্ট। আপনার কাস্টমারদের কিছুই ইন্সটল করতে হবে না।
ওয়েবসাইটে লাগান
WordPress প্লাগিন, WHMCS/SMM মডিউল বা API দিয়ে লাগান। কাস্টমার টাকা পাঠালেই অর্ডার কনফার্ম, সাথে আপনার কাছে নোটিফিকেশন।
যা যা পাচ্ছেন
সেকেন্ডে ভেরিফিকেশন
SMS বা bKash/Nagad অ্যাপের নোটিফিকেশন আসার সাথে সাথে টাকার পরিমাণ আর TrxID / Reference মিলিয়ে পেমেন্ট কনফার্ম।
ফেক SMS ও স্ক্রিনশট থেকে সুরক্ষা
শুধু অফিসিয়াল sender এর SMS গ্রহণ, ব্যালেন্স মিলিয়ে দেখা, একটা TrxID একবারই ব্যবহার, অচেনা মেসেজ আটকে রাখা।
টাকা সরাসরি আপনার কাছে
DreamPay কোনো টাকা ধরে রাখে না, কোনো কমিশনও কাটে না। কাস্টমারের টাকা সরাসরি আপনার নম্বরে বা অ্যাকাউন্টে যায়।
API গেটওয়েও আছে
bKash/Nagad/Upay মার্চেন্ট API, Rocket, SSLCommerz, Stripe, PayPal, Paddle, Cryptomus, Perfect Money — এক জায়গায়।
ইনভয়েস ও পেমেন্ট লিংক
ওয়েবসাইট ছাড়াও ফেসবুক/হোয়াটসঅ্যাপে লিংক পাঠিয়ে টাকা নিন। ইনভয়েসের রিমাইন্ডার নিজে থেকেই যায়।
একাধিক ব্র্যান্ড ও নিজের ডোমেইন
এক অ্যাকাউন্টে কয়েকটা শপ/ব্র্যান্ড — প্রত্যেকটার আলাদা নাম, লোগো, রং, নম্বর আর পেমেন্ট পেজের ডোমেইন।
স্টাফ, পারমিশন ও টু-ফ্যাক্টর লগইন
স্টাফ যোগ করুন, কে কী দেখবে ঠিক করে দিন। অ্যাকাউন্ট সুরক্ষায় Google Authenticator দিয়ে 2FA ও লগইন হিস্টোরি।
Telegram, Discord, Slack, ইমেইল
প্রতিটা পেমেন্টের নোটিফিকেশন। Telegram থেকেই /link 500 লিখে পেমেন্ট লিংক বানান, /today লিখে আজকের হিসাব দেখুন।
টেস্ট মোড (Sandbox)
টেস্ট API key দিয়ে আসল টাকা ছাড়াই পুরো পেমেন্ট ফ্লো আর webhook পরীক্ষা করুন — তারপর লাইভে যান।
রিপোর্ট ও কাস্টমার লিস্ট
দিন/মাস অনুযায়ী কোন মেথডে কত টাকা এসেছে। পেমেন্ট আর কাস্টমার লিস্ট CSV তে ডাউনলোড।
রিফান্ড
API বা ড্যাশবোর্ড থেকে রিফান্ড রেকর্ড করুন, bKash API তে সরাসরি রিফান্ড।
UddoktaPay থেকে সহজে আসুন
আমাদের API UddoktaPay-compatible — আপনার পুরনো প্লাগিনে শুধু API URL আর key বদলালেই চলবে।
যেকোনো সাইটে ৫ মিনিটে
রেডিমেড প্লাগিন আর মডিউল আছে, কোড না জানলেও চলবে। যে প্ল্যাটফর্মের জন্য আমাদের নিজস্ব প্লাগিন নেই, সেখানে সাধারণত UddoktaPay এর মডিউল বসিয়ে API URL হিসেবে DreamPay দিলেই কাজ করে।
UddoktaPay-compatible মডিউল দিয়ে: Easy Digital Downloads, Perfex CRM, Paymenter, FOSSBilling, OpenCart, WISECP, ClientExec ইত্যাদি।
প্যাকেজ
সব প্যাকেজে 14 দিন ফ্রি। কোনো ট্রানজেকশন ফি বা কমিশন নেই — শুধু মাসিক চার্জ।
Starter
- ✓ 500 পেমেন্ট / মাস
- ✓ 1 ব্র্যান্ড / শপ
- ✓ 1 ফোন
- ✓ 2 জন স্টাফ
- ✓ bKash, Nagad, Rocket, Upay, Cellfin, Pathao Pay নম্বর
- ✓ পেমেন্ট লিংক, ইনভয়েস, টেস্ট মোড
- ✓ মার্চেন্ট API, কার্ড, PayPal, Crypto
Growth
- ✓ 3,000 পেমেন্ট / মাস
- ✓ 3 ব্র্যান্ড / শপ
- ✓ 3 ফোন
- ✓ 5 জন স্টাফ
- ✓ bKash, Nagad, Rocket, Upay, Cellfin, Pathao Pay নম্বর
- ✓ পেমেন্ট লিংক, ইনভয়েস, টেস্ট মোড
- ✓ মার্চেন্ট API, কার্ড, PayPal, Crypto
Business
- ✓ আনলিমিটেড পেমেন্ট
- ✓ 10 ব্র্যান্ড / শপ
- ✓ 10 ফোন
- ✓ 20 জন স্টাফ
- ✓ bKash, Nagad, Rocket, Upay, Cellfin, Pathao Pay নম্বর
- ✓ পেমেন্ট লিংক, ইনভয়েস, টেস্ট মোড
- ✓ মার্চেন্ট API, কার্ড, PayPal, Crypto
দাম টাকায়। প্যাকেজের টাকা bKash/Nagad দিয়েই দেওয়া যায়। রিফান্ড পলিসি
প্রশ্নোত্তর
আমার কাস্টমারদের কি কোনো অ্যাপ ইন্সটল করতে হবে?+
না। কাস্টমার স্বাভাবিকভাবে bKash/Nagad দিয়ে টাকা পাঠাবে। DreamPay অ্যাপ শুধু আপনার সেই ফোনে লাগবে যেটাতে পেমেন্টের SIM আছে।
মার্চেন্ট অ্যাকাউন্ট কি লাগবে?+
না। পার্সোনাল, এজেন্ট বা মার্চেন্ট — যেকোনো নম্বর দিয়ে শুরু করতে পারবেন। মার্চেন্ট API থাকলে সেটাও যোগ করতে পারবেন। বেশি লেনদেনের জন্য এজেন্ট বা মার্চেন্ট নম্বর ব্যবহার করাই ভালো, কারণ পার্সোনাল নম্বরে ব্যবসার লেনদেন প্রোভাইডারের নিয়মের বাইরে হতে পারে।
SSLCommerz বা bKash PGW থেকে পার্থক্য কী?+
ওগুলোতে সাধারণত প্রতিটা লেনদেনে কমিশন কাটে, টাকা সেটেলমেন্টে সময় লাগে আর ট্রেড লাইসেন্সসহ কাগজপত্র লাগে। DreamPay তে টাকা সাথে সাথে আপনার নিজের নম্বরে আসে, কোনো কমিশন নেই — শুধু মাসিক প্যাকেজ। চাইলে দুটো একসাথেও চালাতে পারেন: DreamPay তে SSLCommerz যোগ করা যায়।
টাকা কি DreamPay এর কাছে জমা থাকে?+
না। DreamPay শুধু সফটওয়্যার — টাকা সরাসরি আপনার নম্বরে বা অ্যাকাউন্টে যায়। আমরা কখনো আপনার টাকা ধরি না।
কেউ ফেক SMS বা এডিট করা স্ক্রিনশট দিলে?+
স্ক্রিনশটের ওপর আমরা নির্ভর করি না — আপনার ফোনে আসল SMS না এলে পেমেন্ট কনফার্ম হয় না। শুধু bKash, NAGAD এর মতো অফিসিয়াল sender এর SMS গ্রহণ করা হয়; সাধারণ নম্বর থেকে আসা SMS, ব্যালেন্স না মেলা SMS বা অচেনা ফরম্যাট আটকে রাখা হয়।
ফোন বন্ধ থাকলে কী হবে?+
ফোন অফলাইন হলে আপনাকে অ্যালার্ট পাঠানো হবে। ফোন আবার অনলাইন হলে জমে থাকা SMS পাঠিয়ে দেয়, আর কাস্টমার TrxID দিয়ে রাখলে পেমেন্ট মিলে যায়।
লাইভে যাওয়ার আগে টেস্ট করতে পারব?+
হ্যাঁ। ড্যাশবোর্ড থেকে একটা টেস্ট API key বানান — তা দিয়ে তৈরি পেমেন্টে "Simulate" বাটন থাকে, আসল টাকা লাগে না, আর আপনার সাইট স্বাভাবিক webhook পায়। এখনই দেখতে চাইলে লাইভ ডেমো চালান।
UddoktaPay থেকে আসতে চাই, কঠিন?+
না। আমাদের API UddoktaPay-compatible — আপনার প্লাগিনে শুধু API URL আর API key বদলালেই হবে।
ট্রায়াল শেষে কী হবে?+
পছন্দ হলে ড্যাশবোর্ডের Billing থেকে bKash/Nagad দিয়ে প্যাকেজ কিনে নিন। কোনো কার্ড আগে থেকে দিতে হয় না, অটো-চার্জও হয় না।
কোন ধরনের ব্যবসা ব্যবহার করতে পারবে না?+
জুয়া/বেটিং, ভুয়া ইনভেস্টমেন্ট স্কিম, মাদক বা অবৈধ পণ্য — এমন কিছুর জন্য DreamPay ব্যবহার করা যাবে না। বিস্তারিত শর্তাবলিতে আছে।
আরও প্রশ্ন আছে? আমাদের সাথে যোগাযোগ করুন →
TrxID মেলানোর ঝামেলা আজই শেষ করুন
14 দিন ফ্রি — কোনো কার্ড লাগবে না।