DreamPay হলো বাংলাদেশের অনলাইন ব্যবসার জন্য একটি পেমেন্ট অটোমেশন সফটওয়্যার, তৈরি করেছে DreamLance IT।
বাংলাদেশে বেশিরভাগ কাস্টমার bKash, Nagad বা Rocket দিয়ে টাকা পাঠান। কিন্তু ছোট-মাঝারি ব্যবসার জন্য পেমেন্ট গেটওয়ে নেওয়া মানে কাগজপত্র, কমিশন আর টাকা পেতে দেরি। তাই অনেকেই নিজের নম্বরে টাকা নিয়ে হাতে হাতে TrxID মেলান — যা সময়সাপেক্ষ আর ভুলের ঝুঁকিপূর্ণ।
DreamPay এই কাজটাই অটোমেটিক করে। টাকা সরাসরি আপনার নিজের নম্বরে আসে; আপনার ফোনে আসা SMS মিলিয়ে DreamPay সেকেন্ডের মধ্যে অর্ডার কনফার্ম করে দেয়। আমরা কখনো আপনার টাকা ধরি না, কোনো কমিশনও কাটি না।
আমাদের লক্ষ্য
- যেকোনো ছোট ব্যবসাও যেন বড়দের মতো অটোমেটিক পেমেন্ট নিতে পারে।
- সহজ বাংলা, সহজ সেটআপ, বাংলাদেশি সাপোর্ট।
- নিরাপত্তা আগে — ফেক SMS আর ডুপ্লিকেট TrxID থেকে সুরক্ষা।
প্রশ্ন বা পরামর্শ থাকলে যোগাযোগ করুন।